কুমিল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বৈশাখ অবগাহন অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার।।সংবাদদাতা জানান =========== কুমিল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে বৈশাখ অবগাহন ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই বৈশাখ শনিবার বিকেলবেলা কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থিত গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলের চতুর্থ তলায় মুক্তিযুদ্ধের চেতনায়দীপ্ত আমাদের সংস্কৃতি কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে এ অবগাহন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক ইউসূফ মোল্লা টিপু।
জোটের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন- জোটের সাবেক সভাপতি মোঃ জহিরুল হক দুলাল।
ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা বার্ড এর যুগ্ম-পরিচালক কাজী সোনিয়া রহমান।
এতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন- জোটের সাবেক সভাপতি এডভোকেট শহীদুল হক স্বপন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন- বাঙলা নববর্ষ উদযাপন পর্ষদের আহবায়ক বেলায়েত হোসেন কনক।
ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জোটের সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন- জোটের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ ও বাঙলা নববর্ষ উদযাপন পর্ষদের সদস্য সচিব আশিক শিশির।
প্রধান অতিথি আমিন উর রশীদ ইয়াছিন বলেন- পহেলা বৈশাখ বাঙালির সার্বজনিন উৎসব। সংস্কৃতি মানুষের জন্মগত চাহিদা। সংস্কৃতি যখন কোনো রকম ভয়, বাধা বা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্ত বাতাসে ডানা মেলে, তখনই তা প্রাণবন্ত হয়ে ওঠে। সমাজের বৈরী বাতাস বা নেতিবাচক চর্চা থেকে বেরিয়ে শুদ্ধ সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি যখন মুক্ত থাকে, তখন তা মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এবং সমাজকে নতুন করে বাঁচার শক্তি জোগায়। তিনি আরও বলেন- আমাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে এক ও অভিন্ন থাকতে হবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=