ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে অধ্যাপক মামুন সমাজ গঠনে যুবকদের ভুমিকা অপরিহার্য

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান============
সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে, সমাজ গঠনে যুবকদের ভুমিকা অপরিহার্য
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে আয়োজিত “ডাবল এলইডি টিভি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলায় এ কথা বলেন অধ্যাপক মামুন।
উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রা. লিমিটেডের চেয়ারম্যান এবং আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি তার বক্তব্যে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কাজী আব্দুল কাদের, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম ভূইয়া এবং বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ নাছির হাসান।
ফাইনাল খেলাটি ঘিরে স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পাড়া-মহল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে খেলাটি উপভোগ করেন। আয়োজনটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সামাজিক সম্প্রীতি ও যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখে। সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন