“অব‍্যবস্থাপনায় গোমতী বাঁধ ঝুঁকিতে থাকছে” – এমপি হাসনাত আব্দুল্লাহ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
কুমিল্লার দুঃখ খ‍্যাত গোমতী নদীর বাঁধ ভাঙ্গা ও বাঁধ ভাঙ্গার আতঙ্ক রোধে দেবীদ্বার পৌর সভার হামলা বাড়ি এলাকার গোমতী নদীর বাম বাঁধের ৩ শত মিটার পুনঃরাকৃতিকরণের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব‍্যদানকালে, কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস‍্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চল্র মূখ‍্য সংগঠক মো.আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) বলেন।

গোমতী নদীর তীর ঘিরে আমাদের জীবন জীবীকা অনেকাংশে নির্ভর করে। প্রত‍্যেক বছর বর্ষাকালে নদীর তীরবর্তী এলাকায় পানি উঠে তখন আমরা একটা আতঙ্কে থাকি, আমাদের একটা শংকার জায়গা তৈরী হয়। আমাদের এ এলাকা ২০২৪ সালে বন‍্যায় প্লাবিত হয়। গতবছরও বাঁধের অনেক জায়গায় ভাঙ্গনের প্রাদুর্ভাব দেখা দেয়। আমাদের এ এলাকার জীবন জীবিকার ও বাঁচার পূর্ণ ভূমিকা পালন করছে বেরী বাঁধগুলো।

তিনি আরো বলেন, এ বাঁধগুলো রক্ষণাবেক্ষণের অভাবেবাঁধগুলো নষ্ট করা হয়। বিশেষ করে যেহেতু গোমতীর পাড় ঘেঁসে অনেকগুলো ব্রীকফিল্ড ব্রিকস ফিল্ডের কাঁচামাল অর্থাৎ গোমতীর মাটির উপর ভিত্তি করে ব্রীক ফিল্ডগুলো গড়ে উঠেছে।

তিনি বলেন, সেই সূত্রে দেখা যায় আমরা গোমতী বাঁধ রক্ষায়, সংরক্ষনের অভাবে এবং বাঁধ পরিচর্যার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করা লাগছে। বিভন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর সদিচ্ছা, উপজেলা প্রশাসনের সদিচ্ছা থাকা স্বত্ত্বেও আমাদের রাজনৈতিক অসহযোগীতার কারনে এ গোমতী রক্ষণাবেক্ষণ বেক্ষনের কাজ বিঘ্নিত ঘটছে। নির্বাচন পরবর্তী সময়ে আমরা আমাদের জায়গা থেকে গোমতী চরের মাটি কাটা থেকে বিরত রাখার চেষ্টা করেছি।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বাস্তবায়ন বিভাগের তত্ত্বাবধানে কুমিল্লা দেবীদ্বার উপজেলার “গোমতী নদীর বাম বাঁধের ৩৭.৫০০ কিলো মিটার হতে ৪০.০০০কিলো মিটারের মধ‍্যবর্তী ৩০০ মিটার বাঁধ পুনঃরাকৃতিকরণ কাজের উদ্বোধন করা হয়েছ।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলামের সভাপতিত্বে ওই উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান, উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম মোল্লাসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তাগন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার জানান, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কার্যাদেশের মাধ‍্যমে ৩ মিটারের বাঁধ পুনঃরাকৃতিকরণের কাজটি পান মেসার্স চৌধূরী এ‍্যান্টারপ্রাইজ (টেন্ডার আইডি নং- ১১৯৪৪৫০) উক্ত কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩৭ লক্ষ ৯৯ হাজার ৪৮২ টাকা, চুক্তি মূল‍্য ৩৩ লক্ষ ৭২ হাজার ৪০ টাকা। মাটির পরিমান ৯১২৬.১৩০ ঘনফুট। কাজ শুরুর তারিখ চলতি বছরের ২ জুন থেকে এবং কাজ শেষ হওয়ার তারিখ চলতি বছরের ২৫ জুন।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বার গোমতী নদীর বাঁধের পুনঃরাকৃতিকরণ উদ্বোধনী সভায় বক্তব‍্য রাখছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। সংবাদ প্রকাশঃ ১৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন