নাঙ্গলকোটে বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিটিভি নিউজ।। রিপোর্টার, নাঙ্গলকোট ================
নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাকৈরতলা বাজারে রবিবার বিকেলে এলাকার চিহ্নিত কুচক্রী মহলের ইন্ধনে জামায়াত শিবির কতৃক পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা ওয়াড বিএনপি, যুবদল,ছাত্রদল নেতাকর্মীদের নামে অব্যাহত তথ্য সন্ত্রাস ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল–সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বসার। পরে কাকৈরতলা বাজারে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ইউনিয়ন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান স্বপন ও সাউথ আফ্রিকা প্রবাসী বিএনপি নেতা আবু বাহার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের ইন্ধনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবিসহ রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের আহ্বান জানান। তারা বলেন বড় সাঙ্গির গ্রামের মৃত মোস্তফা কামালের পুত্র কাজী নোমান মিয়া কিছু কুচুক্রি মহলের ইন্দনে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামে মিথ্যা মামলা দায়ের করেন এবং জামায়াত ইসলামির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছেন। তারা আরো বলেন মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করা না হল সকল অন্যায় ও ষড়যন্ত্র এবং দমন-পীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে। সংবাদ প্রকাশঃ ০৬-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=