মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :=============
নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হুলিবাড়ি এলাকার একটি লিচু বাগানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মান্দা থানার উপ-পরিদর্শক সুজন খান।
পুলিশ সূত্রে জানা যায়, হুলিবাড়ি (মোজার মোড়) এলাকায় আনারুল ইসলামের লিচু বাগানে মাদক সেবন ও বেচাকেনা চলছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।=== সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=