কালীগঞ্জে হলুদের মিলে ভেজাল মেশানোর অভিযোগ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ===============
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শিবনগরে একটি সাইনবোর্ডবিহীন হলুদ গুঁড়া তৈরির মিলে ভেজাল মেশানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মিলটিতে হলুদের গুঁড়ার সঙ্গে বুটের ডাল, আতপ চালের গুঁড়া ও রং মেশানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলটির মালিক তোতা মিয়া। অভিযোগ রয়েছে, তিনি কয়েকজন শ্রমিকের সহায়তায় মিলের ফটক বন্ধ রেখে গোপনে এই কাজ করেন। অনেক সময় রাতেও ভেজাল মেশানোর কার্যক্রম চলে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে এ কার্যক্রম বেশি হয় বলে দাবি এলাকাবাসীর।
সম্প্রতি সরেজমিনে গিয়ে মিলের ভেতরে হলুদের সঙ্গে অন্য উপাদান মেশানোর আলামত দেখা যায়। মিলের পেছনে আতপ চাল ও খুদের বস্তাও মজুত রাখা ছিল।
তবে এ বিষয়ে জানতে চাইলে তোতা মিয়া বলেন, শুকনা হলুদ ভাঙালে ওজন কিছুটা কমে যায়। সে কারণে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিছু চালের গুঁড়া মেশানো হয়। তিনি আরও বলেন, কালীগঞ্জে এ ধরনের মিল একাধিক রয়েছে।
কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট মিলে অভিযান চালানো হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, খাদ্যে ভেজাল মেশানো আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ০৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=