ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান=====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাভা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (গতকাল) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ পীরবক্সী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাভা আক্তার ওই এলাকার হাফেজ ফিরোজ মিয়ার মেয়ে। তিনি নাগাইশ জাহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নাভা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার ইউপি সদস্য মো. জাকির হোসেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নাভার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন