ব্রেক ফেলেই বিপর্যয়ে কালীগঞ্জে রূপসা বাস খাদে—প্রাণ গেল পথচারীর আহত একাধিক

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: =================
ঝিনাইদহের কালীগঞ্জে মুহূর্তের মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারানো রূপসা পরিবহনের একটি বাস একাধিক যানবাহন ও পথচারীকে ধাক্কা দিয়ে শেষমেশ রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কাউসার (৫০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত দুজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বাসটি বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি প্রথমে একটি মাইক্রোবাস ও একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এরপর সামনে থাকা পথচারীদের ওপর উঠে যায়, সৃষ্টি হয় আতঙ্ক ও চিৎকার।
নিয়ন্ত্রণহীন বাসটি পরে জননী আছিয়া হাসপাতালের সামনে গিয়ে খাদে পড়ে থামে। ঘটনাস্থলেই নিহত হন বেলাট গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে কাউসার।
দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে বারবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সংবাদ প্রকাশঃ ০১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=