বরুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান=====
কুমিল্লার বরুড়ায় মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সকালে সূর্যোদয়ের সাথে বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬টায় বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, ওসি তদন্ত সঞ্জয় কুমার সরকার, বরুড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন,বরুড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর আলম, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন সকাল সাড়ে আটটায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল ১১ টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন এক সাগর রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এ স্বাধীনতা। ১৯৭১ আমাদের অর্জিত সম্পদ। পাশাপাশি ৭১ এর চেতনাকে বুকে ধারন করে ২০২৪ এর ৫ আগষ্ট গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। তাই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সকলকে সরকারকে সহযোগিতার আহ্বান জানান। এদিন বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপিত হয়। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=