কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় ও রেল ওভারপাস সম্প্রসারণ পদুয়ার বাজারের ব্যারিকেড অপসারণের দাবীতে কুমিল্লা বাঁচাও মঞ্চের মানববন্ধন

সিটিভি নিউজ।। কুমিল্লার পদুয়ারবাজার রেল ওভারপাস পল্লিবিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার অংশে ব্যারিকেড (গতিরোধক) অপসারণের দাবীতে তথা গতকাল রেল বাস সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণ দাবি করা হয়।

সোমবার বিকেলে পদুয়ারবাজার বিশ্বরোডে মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চ ও সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চ ও জেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পদুয়ারবাজার বিশ্বরোড এখন মরণফাঁদে পরিণত হয়েছে।কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো নাসির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো আব্দুল মোতালেব মজুমদার,যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন,যুগ্ম আহবায়ক ওমর ফারুক চৌধুরী সুমন,কুমিল্লা দক্ষিণের বাঁচাও মঞ্চের আহবায়ক ইন্জিনিয়ারি আক্তারুজ্জামান রিপন,
কুমিল্লা আদশ সদর উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব জহিরুল ইসলাম অন্তর, যুগ্ম আহবায়ক আজগর হোসেন,
সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের আহবায়ক মোতাহের হোসেন মজুমদার, সদস্য সচিব শাহজালাল সওদাগর,
মো আবুল খায়ের,মো আরিফুর রহমান আব্দুল্লাহ, মো লোকমান হোসেন, এ এ আলীম লিটন, মো মাহবুবুর রহমান, জামাল মুন্সি সহ প্রমুখ।
বক্তারা জননেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অবিলম্বে রেলওভার পাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, পদুয়ার বাজারের সড়কের ব্যারিকেড অপসারণ ও নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের নিকট দাবী জানান। পাশাপাশি গতকালের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন