চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,কুমিল্লা সংবাদদাতা জানান ===: “দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেবার মহান উদ্দেশ্য নিয়ে সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট পূর্ব বাজারে ‘মুন্সীরহাট ক্লিনিক’ হলরুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্লিনিকের শুভ উদ্বোধন করেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন মুজাদ্দেদী, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবক ও ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুর রহিম ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নূরে আলম মিয়াজী, স্মার্ট গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মুন্সীরহাট ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আলম, আবুল মহিন প্রমুখ।

মুন্সীরহাট ক্লিনিকের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার মো. খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে ও ক্লিনিকের পরিচালক ডা. আরিফুর রহমান মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা কাজী মো. মনির আহমদ, মো. আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, আব্দুল কাইয়ুম মোল্লা, আলী আহমেদ, মায়েন উদ্দীন, সমাজসেবক মাস্টার সোলায়মান মিয়া, সাবেক সমাজসেবা অফিসার আবুল খায়ের মোল্লা, কবি ফরিদ উদ্দীন ভূঁইয়া, সাংবাদিক সাঈদ আব্দুল মালেক, এডভোকেট সাইফ উদ্দীন মজুমদার, কাজী খোরশেদ আলম সহ ক্লিনিকের পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে পবিত্র কালামে শরীফ তেলাওয়াত করেন মুন্সীরহাট পূর্ব বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মাওলানা ইমতিয়াজ রাসেল। এ সময় স্বল্প খরচে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন ক্লিনিক কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন