গোমতীর পাড়ে প্রাকৃতিক পরিবেশে ইফতারের আয়োজন

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকে:================
কুমিল্লার গোমতী নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশে সাধারণ মানুষ ও তরুণদের সাথে ইফতার করা বর্তমানে একটি জনপ্রিয় ও মানবিক মিলনমেলায় পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬ খ্রিঃ) বিকেলে এই আয়োজন দেখে পথচারী ও স্থানীয়রা প্রশংসা করেন।

অপরদিকে প্রকৃতির এমন পরিবেশে খোলা আকাশের নিচে ইফতার করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় হসপিটালের পরিচালক,কর্মকর্তা,কর্মচারিসহ বিশ্বের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাহবুব সরকার সুমন,মোঃ সাইফুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ মাসুদ রানা,শামিম,মোঃ আবদুল্লাহ আল মামুন,বিজয়সহ অনেকে। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন