কুমিল্লা -৫ ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতা অভিযান

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার শশীদল ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
উদ্বোধনের পর এমপি জসিম উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শশীদল এলাকার বিভিন্ন সড়ক, ঝোপঝাড় ও আশপাশের অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের কাজে অংশ নেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা এবং আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিটি বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত শনিবারের কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এজন্য তিনি স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয় এবং বাড়ির আশপাশে কোথাও পানি জমে না রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে এমপি হাজী জসিম উদ্দিন জসিম তার নিজ ইউনিয়নসহ ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনার ঘোষণা দেন। সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=