ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির ঢাকা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির ঢাকা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (মঙ্গলবার) বিকেল ৪ টায় ঢাকা সিদ্ধেশ্বরী স্কাই সিটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি (ঢাকা) এর সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় ও ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ বুড়িচং – ব্রাহ্মণপাড়া সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব এর সভাপতি প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী, কার্ডিয়াক সার্জন ডাক্তার এজি আজম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহ সভাপতি মহসিন কবির সরকার,আবু ফয়েজ খান চৌধুরী, মোহাম্মদ মনিরুল ইসলাম, কমান্ডার মোঃ রুহুল আমিন, মোহাম্মদ এনামুল হক, পি,কে এম এনামুল করিম, মমিনুল ইসলাম ভূঁইয়া, শাহজাহান খান রবি, কামাল উদ্দিন আহমেদ, মোঃ আবু তাহের,শফিকুল ইসলাম দুলাল, জুনায়েদ আহমেদ জুয়েল, মোহাম্মদ শরিফুল আলম, মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, মোস্তফা কামাল,আবু হানিফ শিপু, এরশাদুল আলম ভূঁইয়া পিন্টু, রেজাউল করিম বাদল, কামরুল হাসান ভূঁইয়া, রবিউল আলম ভূঁইয়া, কৃষিবিদ মোঃ বশিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, মোহাম্মদ কাইয়ুম সরকার মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া, মোহাম্মদ জিলানী সরকার, কবির হোসেন টিটু, মোহাম্মদ আরিফুল ইসলাম, আহসানুর রহমান হাসান, মাওলানা মোঃ মহিবুল্লাহ সিদ্দিকী, আব্দুল্লাহিল বাকি সরকার, এস এম সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের সারকুলেশন নির্বাহী মোঃ কামাল হোসেন, মোশারফ হোসেন অবি সহ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির ঢাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=