ব্রাহ্মণপাড়ায় হাই কোর্টের রায়ে প্রধান শিক্ষকের পদ পুনরায় ফিরে পেলেন আমিনুল ইসলাম

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি================
দীর্ঘদিনের জটিলতা ও আইনি প্রক্রিয়ার পর হাই কোর্টের রায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন পুনরায় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
সোমবার ( ৯ মার্চ ) তিনি বিদ্যালয়ে যোগদান করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া চিঠির মাধ্যমে তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অনেকদিন পর বহু ষড়যন্ত্র ও মিথ্যাচার উপেক্ষা করে মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে আমার হাতে গড়া প্রিয় প্রতিষ্ঠান বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে স্বপদে পুনঃবহাল হয়ে যোগদান করেছি। আলহামদুলিল্লাহ।”
তিনি এ সময় সহযোগিতার জন্য কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা মাধ্যমিক হেড টিচার অ্যাসোসিয়েশন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে তিনি বলেন, “যারা আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে ও হয়রানি করেছে, বিদ্যালয়ের স্বার্থে সবাইকে ক্ষমা করে দিলাম।”
বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=