রওনাকে রমজান কোরআন ও ইসলামী সংগীত ফাইনাল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে রওনাকে রমজান কোরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানের ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আলোর দিগন্ত ক্যালচারাল টিমের উদ্যোগে রিয়েলিটি শো রওনাকে রমজান নাসিরুদ্দিন ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় দক্ষিণ কুমিল্লার ছয়টি উপজেলা লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই, বড়ুয়া, চৌদ্দগ্রামের চার শতাধিক প্রতিযোগী অডিশন এর মাধ্যমে খুদে প্রতিভাদের বাছাই করে সিলেকশন রাউন্ড শেষে ৪২ জন প্রতিযোগী নিয়ে মিডিয়া রাউন্ড রেকর্ডিং শুরু হয়, পর্যায়ক্রমে তৃতীয় রাউন্ড শেষে ০৮ জন শ্রেষ্ঠ প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডে কোরআন এবং ইসলামী সঙ্গীতে পুরস্কার বিতরণ করা হয়। লোকমান গাজী ও হাফেজ কারী শামীম আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির ফাউন্ডেশন এর চেয়ারম্যান নাসির উদ্দিন মজুমদার, ভাইসচেয়ারম্যান মাওলানা মোঃ ইউসুফ, মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, আয়েশা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও লাকসাম উপজেলার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমান, লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লুফতুর রহমান জুয়েল, আলোর দিগন্ত কালচারাল টিমের উদ্যোক্তা অধ্যক্ষ মাসুম বিল্লাহ মুহাজির, আরো উপস্থিত ছিলেন মুফতি রাফি মাহমুদ, মাওলানা আহসান হাবিব, মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মোজাম্মিল সহ কুমিল্লা দক্ষিণ জেলার শীর্ষস্থানীয় আলেমগণ। অনুষ্ঠানটি ২১ রমজান থেকে আলোর দিগন্তের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সমুহে প্রচার করা হবে। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=