কুমিল্লায় সমতটের কাগজ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেটস্থ ইটানিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টারে উৎসবমুখর পরিবেশে ‘সমতটের কাগজ’-এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রোববার আয়োজিত এই অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এবং আরটিভির বার্তা সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম ফারুক।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি সেলিম মিয়াজী, ইটানিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টার-এর স্বত্বাধিকারী মো: জহিরুল আলম, সাংবাদিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মনির হোসেন, এবং কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নেকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমতটের কাগজ-এর সহকারী সম্পাদক কাজী মো: আবু হানিফ এবং কুমিল্লা কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি কবি আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানে কুমিল্লার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন কবি দিল আফরোজ রুনা, আবৃত্তিশিল্পী ও ব্যাংকার শামসুন্নাহার ঝুমুর, কবি সমীচীন সম্পা রানী, কবি ও নাট্যশিল্পী সানজিদা রোমানা এবং কবি ও সাংবাদিক এমদাদুল হক ইয়াছিন।
বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং কুমিল্লার কৃষ্টি-কালচার রক্ষায় সমতটের কাগজ-এর ভূমিকার প্রশংসা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতারে অংশ নেন। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=