ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুমিল্লায় ইসলামী ফ্রন্টের আলোচনা ও ইফতার মাহফিল

সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।। সংবাদদাতা জানান =============
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ও পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইমাম- খতিব, সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ (শনিবার) নগরীর একটি পাটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ইসলামীয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মাওঃ গোলাম মোস্তফা শাহ্।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোঃ মনিরুল ইসলাম,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ,পীরে তরিকত আলহাজ্ব মোঃ ইউনুছ বখশী ও খলিফা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ বেলাল হোছাইন চিশতী, মোঃ আবু বকর, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ইসলামী ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, মোঃ তাবারুক হোসাইন মিয়াজী, বাংলাদেশ সুপ্রিম পার্টি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পায়েল, সৈয়দ আবরার আশরাফী, এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম চিশতী, ডাঃ মোঃ হানিফ বিএ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, দাওয়াতে ইসলামীর পক্ষে মোঃ আলম আখতারীসহ বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বদর প্রান্তরে মুসলমানদের মাঝে যে ঈমানী শক্তি, ঐক্য ও মমত্ববোধ, একনিষ্ঠতা ছিল, সাহাবায়ে কেরাম যেভাবে কুফুর শিরকের বিরুদ্ধে আপোসহীন ছিলেন এসবের কিছুই আজ মুসলিম বিশ্বে নেই। আছে শুধু হিংসা- বিদ্বেষ, দ্বন্দ -সংঘাত, ক্ষমতার লোভ, বিলাসিতা ইত্যাদি। এসব থেকে যতদিন আমরা মুক্ত হতে পারব, ততদিন আমরা লাঞ্ছিত, বঞ্চিত ও নির্যাতিত হতেই থাকব।আজকের দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাই সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাতকে শক্তিশালী করি এবং ঘুরে দাঁড়াই বদরের চেতনা, সাহস ও বীরত্বের ঐতিহাসিক শিক্ষা নিয়ে। বক্তারা আরো বলেন, তরিকতপন্থী ,সুন্নী ,সূফীপন্থী সকল দরবার,খানকার ভক্ত ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার অতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন