এসো বই পড়ি মাদক ছাড়ি আলোকিত জীবন গড়ি–কবি মোহাম্মদ আককাস আলী

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি========: বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী বলেছেন,এসো বই পড়ি মাদক ছাড়ি আলোকিত জীবন গড়ি।
বই হোক জীবনের সঙ্গী। গড়ে উঠুক আলোকিত জীবন। তিনি বলেন,বই পড়ুয়ারা কখনো সমাজ এবং রাষ্ট্রে সহিংসতা সৃষ্টি করতে পারে না। তারা মানবিক ছায়ায় জীবনকে জড়িয়ে রাখে এবং মন্দ প্রকৃতির লোকগুলোকে আলোর পথে নিয়ে আসে। কবি মোহাম্মদ আককাস আলী প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণী,পেশার মানুষগুলোর হাতে বিনামূল্যে তাঁর লেখা বই তুলে দেন এবং বই পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করে তোলেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কবি বলেন,যে সময় বন্ধু-বান্ধবদের নিয়ে সময় নষ্ট করবে সেই সময় বই পড়বে অথবা খেলাধুলায় লিপ্ত থাকবে। তিনি মাদক সেবী,মাদককারবারী,মাদক সেল্টারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি প্রতিদিন এই আহ্বান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকেন।
শুক্রবার রহমান নগর মসজিদে নামাজ শেষে কবি মো.আমিনুর রহমান তাঁর লেখা “কষ্টের একুয়ারিয়াম”কাব্যগ্রন্থটি কবি মোহাম্মদ আককাস আলীর হাতে তুলে দেন। সেই সময় একান্ত আলাপচারিতায় কবি মোহাম্মদ আককাস আলী উপরোক্ত কথাগুলি বলেন। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন