কুমিল্লায় ট্রেনের নীচে কাটা পড়ে বাস চালাকের মৃত, ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===========বৃহস্পতিবার ৫ মার্চ ঢাকা – চট্টগ্রাম রেলপথের কুমিল্লা রেলওয়ে স্টেশনের আউটারের দক্ষিণে শাকতলা এলাকা থেকে জুয়েল মিয়া (৪৫) নামের এক উপকূল বাস চালকের ট্রেনের নীচে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন লাশ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আনুষ্ঠানিক কার্যক্রম শেষে নিহতদের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান ঢাকা – চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় শাকতলা এলাকা থেকে বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ৯ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে এক অজ্ঞাত পুরুষের রেললাইনের উপর থেকে ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা পি বি আই এর মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা হয় এবং তার আত্মায় স্বজনদের খবর দেয়া হয়।
নিহতের চাচাত ভাই কবির হোসেন ও মেজ ছেলে রিফাত হোসেন জানান নিহত জুয়েল মিয়া (৪৫) তিনি সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার মৃত্য আব্দুল মালেকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুমিল্লা – নোয়াখালী সড়কে জাহাঙ্গালিয়া থেকে উপকূল নামের যাত্রী বাহী বাসের চালক ছিলেন। তারা জানান ভোর রাতে তার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনের নীচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহরাব হোসেন জানান নিহতের স্বজন ছেলে মেয়ের অভিযোগ না থাকায় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
ক্যাপশন ঃ কুমিল্লার শাকতলায় ট্রেনের নীচে কাটা পড়ে নিহত উপকূল বাস চালকের ছবি। সংবাদ প্রকাশঃ ০৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন