শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ——–
দেশের জাতীয় অর্থনীতি ও পোশাক খাতের টেকসই উন্নয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে শিল্পবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
রাজধানীর আর্মি গলফ ক্লাবে পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সম্মানে বিজিএমইএ ২০২৬ আয়োজিত ইফতার মাহফিল ও এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সেলিম রহমান বলেন, “পোশাক খাত দেশের শিল্পের প্রাণ এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদে আমাদের পোশাক শিল্প পরিবারের যে সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সরাসরি সহযোগিতা ও নীতিগত সমর্থন একান্ত প্রয়োজন।”
বিজিএমইএ-র সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মোট ১৭ জন জনপ্রতিনিধিকে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে সেলিম রহমান বর্তমানে গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি হিসেবে দেশের পোশাক খাতের উন্নয়নে ও আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা আশা প্রকাশ করেন, পোশাক খাতের সঙ্গে সম্পৃক্ত এই জনপ্রতিনিধিরা সংসদে শিল্পের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন এবং রফতানি সক্ষমতা জোরদারে সহায়ক নীতি প্রণয়নে অগ্রণী হবেন। সংবাদ প্রকাশঃ ২৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=