নওগাঁয় সরকারী কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি ধলুর মতবিনিময়

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :==================== নওগাঁয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। নবনির্বাচিত সংসদ সদস্যর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য নওগাঁর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, সকল জনগনকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। নওগাঁর সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংবাদ প্রকাশঃ ২৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন