কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার মনিটরিং অসাধু ব্যবসায়ীকে ০১ মাস কারাদন্ড

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”====================
“পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে র্যাব-১১ এবং জেলা প্রশাসন, কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় ০১ জন অসাধু ব্যবসায়ীকে ০১ মাস কারাদন্ড প্রদান”
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৬৪ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ আসামী ০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায় ২০২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৩ জন গ্রেফতারসহ ১৭০ টি অস্ত্র, ১৫১৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫৮৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ১০০ জন অপহরণকারী গ্রেফতারসহ ১১১ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১১৩ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী ১৮ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৭৩৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
অদ্য ২৫/০২/২০২৬ ইং তারিখ বিকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও জেলা প্রশাসন, কুমিল্লা কর্তৃক “পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে কুমিল্লার সদর দক্ষিনে বন্দি শাহী মুড়ি কারখানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত মুড়ি তৈরীর কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়ায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় ০১(এক) জন অসাধু ব্যবসায়ীকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও জেলা প্রশাসন, কুমিল্লা এর যৌথ আভিযানিক দল কর্তৃক পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দয়াপুর সাকিনস্থ বন্দি শাহী মুড়ি তৈরীর কারখানায় অদ্য ২৫/০২/২০২৬ইং তারিখ ১৫.৩০ ঘটিকা হতে ১৬.৩০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়ায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় উপস্থিত মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক বেলাল হোসেন (৫৫), পিতা-শাহাবুদ্দিন, সাং-শাতকুশিয়া, থানা-পরশুরাম, জেলা-ফেনীকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সংক্রান্তে ভবিষ্যতেও র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=