বৃদ্ধি পেয়েছে বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী ফুলের চাষ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:============
কম খরচ আর অধিক লাভের আশায় সূর্যমুখী ফুলের চাষ বৃদ্ধি পেয়েছে বরেন্দ্র অঞ্চলে। শুকনো ও উঁচু জমিতে কম পানিতে ভালো ফলন দেয় সূর্যমুখী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,এ অঞ্চলে ১৬৫ হেক্টর জমিতে এ ফসলের চাষ হয়েছে।
প্রণোদনার মাধ্যমে সবচেয়ে বেশি জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। সহজেই সরিষার তেল উৎপাদনের মতো সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের সহজলভ্য পদ্ধতি না থাকাকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছে কৃষি বিভাগ।
কৃষকরা জানান, সরিষার তেল বের করার মতো ব্যবস্থা সূর্যমুখী বীজ থেকে তেল বের করার ক্ষেত্রে নেই। কৃষকদের জন্য সরকার তেল বের করার ব্যবস্থা করে দিলে ভালো হয়। তাহলে স্বাস্থ্যসম্মত অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল সহজেই ভোক্তারা সংগ্রহ করতে পারতেন। ফলে সূর্যমুখী তেল উৎপাদন করে দেশের চাহিদা পূরণের পর বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সূর্যমুখীর বীজ থেকে যে তেল হয় তা অন্যান্য ভোজ্য তেলের চেয়ে অধিক পুষ্টিগুণ সম্পন্ন ও স্বাস্থ্যসম্মত। অলিভওয়েলের পরেই সূর্যমুখী তেলের অবস্থান। সরিষার তেলে অনেকের সমস্যা হয়। তাই সোয়াবিনের তেলের উপর চাপ কমাতে সূর্যমুখী তেলের কোন বিকল্প নেই। এছাড়া সূর্যমুখী ফুলের তেল অধিক পুষ্টিগুণ সম্পন্ন। তাই ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য এ তেল অন্যান্য তেলের চেয়ে অনেক উপকারী ও স্বাস্থ্যসম্মত। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সরকারের ঊর্ধবতন বিভাগকে সূর্যমুখী ফুল চাষে প্রতিবন্ধকতার বিষয়গুলো লিখিতভাবে জানিয়ে আসছি। এছাড়া আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনার মাধ্যমে আগ্রহী কৃষকদের এ লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করে আসছি। সংবাদ প্রকাশঃ ২৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন