কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি==========
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সাড়ে চার বছর বয়সী তাবাচ্ছুম নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার স্কুল এর সেফটিক ট্যাংক থেকে লাশটি পাওয়া যায়।নিহত শিশুটি মূলত মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার বাসিন্দা। তার বাবা স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা একটি এনজিওতে কর্মরত। পরিবারটি বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন।পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজন ও প্রতিবেশীরা আশপাশের সকল সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক ব্যক্তি বিদ্যালয়ের পেছনে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে শিশুটিকে শনাক্ত করে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে মরদেহ গোপনের উদ্দেশ্যে বস্তায় ফেলে রাখা হয়েছিল।তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন