রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

সিটিভি নিউজ ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম তারেক মিয়া (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) বিকেলে রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। এ সময় একই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সঙ্গে তার প্রতিবেশী আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের বুক, হাত ও উরুতে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার একাধিক বাসিন্দা জানান, “সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

নিহতের মামা মিকান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সামান্য খেলাকে কেন্দ্র করে আমাদের ছেলেকে এভাবে হত্যা করা হবে, তা কল্পনাও করতে পারিনি। আমরা এই হত্যার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে না।” সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন