দেবীদ্বার: সরকারি কাজে বাধা ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই জনের কারাদন্ড

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=====================
কুমিল্লার দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও সরাকারি কাজে বাধা প্রদান করায় দুই জনের কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন। পৃথক দুই মামলায় তাদের এ সাজা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দেবীদ্বার সরকারি হাসপাতালে মোঃ ইমন হোসেন(২১) নামে দালাল চক্রের এক সদস্যকে সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ইমন দেবীদ্বার পৌরসভার বড় আলমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
একই দিন সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার পৌরসভার বারেরা এলাকা থেকে মাদক সেবন ও মাদকসহ মোঃ আইয়ুব আলী(৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন। আইয়ুব আলী উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের মৃত শহীদুল্লাহর পুত্র।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় হাসপাতালে আটক দালাল চক্রের এক সদস্যকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মাদক (গাঁজা) বহন ও সেবনের দায়ে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন