কালীগঞ্জে পরিচিতি সভায় মাদক–সন্ত্রাসের বিরুদ্ধে এমপি আবু তালিবের কঠোর ঘোষণা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ===========
ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সোমবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভার শুরুতে উপজেলা ও পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক এবং থানার ওসি মো. জেল্লাল হোসেন।
বক্তব্যে এমপি আবু তালিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার প্রথম অঙ্গীকার আইনের শাসন প্রতিষ্ঠা। মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি ব্যবস্থাপনা, সেবা প্রদানের স্বচ্ছতা ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ২৩-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=