প্রেমের জালে ফেলে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র হাতিয়ে নেয়ার অভিযোগ

সাবেক সেনা সদস্যের সহধর্মিনী দিমেক হাসপাতাল কর্মরত কম্পিউটার অপারেটর এর প্রেমের জালে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র হাতিয়ে নেয়ার অভিযোগ,থানায় মামলা।

সিটিভি নিউজ।। দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন =====দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের জান মাল এবং পরিবার এর নিরাপত্তা দিয়ে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী অথচ দেশের ভিতরে থাকা তাদের পরিবারের নিরাপত্তা কোথায় ? এমন প্রশ্নই বিরাজ করছে দিনাজপুরে বিভিন্ন মহলে ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক সেনা সদস্যের সহধর্মিনী চিকিৎসা সেবা নিতে আসলে হাসপাতাল কর্মরত কম্পিউটার অপারেটর মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র হাতিয়ে নেয়ার অভিযোগ।

মামলা সূত্রে জানা যায়, সাবেক সেনা সদস্যের সহধর্মিনী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসলে হাসপাতালে কর্মরত কম্পিউটার অপারেটর বিরল উপজেলার মোঃ মেহেরুল ইসলামের ছেলে আসামি আব্দুর রউফ এর সাথে মোবাইল নাম্বার লেনদেন হয় একপর্যাযে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র হাতিয়ে নেয়ায়র প্রেক্ষিতে স্ত্রী সন্তান ঘরের মালামাল সহ উদ্ধারে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন মামলা নাম্বার ৪২।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নুরুন্নবী জানান, সাবেক সোনা সদস্যের অভিযোগ পেয়েছি তার স্ত্রী সন্তান উদ্ধার হয়েছে ঘরের মালামাল উদ্ধারের অভিযোগ মামলা হয়েছে মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান মুঠোফোন জানান, কম্পিউটার অপারেটর আব্দুর রউফ এর বিষয়কে কেন্দ্র করে সেনা সদস্যের স্ত্রী ও সন্তান আমার বাসায় আসলে আমি তৎক্ষণা প্রশাসন এর মাধ্যমে থানায় তাদের সপর্দ করি । সংবাদ প্রকাশঃ ২২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন