চৌদ্দগ্রামে ইউনিয়ন দায়িত্বশীলদের সম্মানের জামায়াতের ইফতার মাহফিল

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান== : কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতে আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ সাহাব উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. পেয়ার আহমেদ মজুমদার। এ সময় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২১-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=