৬০ পরিবারের মাঝে কদমতলী একতা যুব সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী একতা যুব সংগঠন পক্ষ থেকে গ্রামের ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ঃ==============
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কদমতলী একতা যুব সংগঠন। বুধবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে গ্রামের অসচ্ছল ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি মাসুম মিয়াজির সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সাকিব সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাওলানা কাজী নূরে আলম সিদ্দিকী, সমাজ সেবক আবুল কাশেম, কালু মিয়া সরকার, সাব্বির আহমেদ সরকার ও ইউপি সদস্য শফি কামাল। এ সময় সংগঠনের সদস্য রাকিবুল ইসলাম, নাঈমুর রহমান, এমরাম মিয়া, হৃদয় আহমেদ, শরিফুল ইসলাম সুজন ও হাসান মিয়াসহ সদস্যবৃন্দ উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই কদমতলী একতা যুব সংগঠন এলাকায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আগামীতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=