ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানের ইন্তেকাল

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ========== কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খান ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি………… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে ব্রাহ্মণপাড়ায় একটি প্রাইভেট হাসপাতালে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাদ জোহর বড়ধুশিয়া আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, ড. এডভোকেট মোবারক হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন