কুমিল্লার বরুড়ায় কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। ১৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় বরুড়া উপজেলার কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা ও এ.কে.এইচ গ্রুপের পরিচালক মোঃ আনিছুর রহমান এর সহায়তায় বিভিন্ন এলাকার অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের সদস্য মোঃ শফিকুল ইসলাম মানিক, মোঃ আল আমিন, আমজাদ হোসেন, মোঃ এরশাদ হোসেন, আলী আশ্রাফ, মহি উদ্দিন, মোঃ শরীফ হোসেন, মোঃ জাহিদ হোসেন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে প্রায় ২৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে প্রতি বছর ঈদে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি, শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ভাবে এলকায় অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ আনিছুর রহমান এ.কে.এইচ গ্রুপের পরিচালক হিসেবে কর্মরত আছেন। সংবাদ প্রকাশঃ ১৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=