কুমিল্লা – ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এননিপি)’র দক্ষিনাঞ্চলিয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শাপলা প্রতীকে ভোট চেয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে এনসিপি’র শাপলা প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লার নির্বাচনী এক উঠান বৈঠকে ভোটারদের কাছে ভোট চান এবং তার স্বামী হত্যারও বিচার চান।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দূর্বৃত্তদের গুলি ও চাপাতির আঘাতে নিহত দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র এবং পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ছিলেন।
রুবেল মৃত্যুকালে তার স্ত্রী হ্যাপী আক্তার ৯ মাসের অন্তস্বত্বা ছিলেন। তার মৃত্যুর ৩৬ দিন পর (২০২৪ সালের ৯ সেপ্টেম্বর) এক পুত্র সন্তানের জনক হন। রুবেলের ইচ্ছানুযায়ী সন্তানের নাম রাখেন রায়ান।
রুবেলের স্ত্রী হেপী আক্তার বলেন, আমার একটি সুখী পরিবার ছিল। একটি গুলিতে সব নিভে গেলো। সন্তানের মুখ দেখে যেতে পারলো না তার বাবা। আমার স্বামীর কী অপরাধ ছিল? কেন তাকে গুলি করলো?’ আমি আমার স্বামীর হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারের জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী হাসনাত আব্দুল্লার শাপলা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। সংবাদ প্রকাশঃ ১০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=