কুমিল্লা- ৬ আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে এনসিপি নেতা নাভিদ নওরোজ শাহ্ এর ব্যাপক প্রচারণা

সিটিভি নিউজ।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর কুমিল্লা জুড়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক জনাব নাভিদ নওরোজ শাহ এর নেতৃত্বে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচারণা কর্মসূচি চলেছে। তিনি এনসিপি মনোনীত কুমিল্লা-৬ আসনে গণভোটের দূত।
প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার সকল ইউনিয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, পথসভা, জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হচ্ছে।
প্রচারণায় নাভিদ নওরোজ শাহ বলেন, “গণভোটে হ্যাঁ ভোট মানে গণতন্ত্র, জনগণের অধিকার এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নেওয়া। জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। এটি পুরনো রাষ্ট্র কাঠামো ভেঙ্গে ফেলে নতুন বাংলাদেশের স্বপ্নের দলিল।
এনসিপি বিশ্বাস করে—এই গণভোটই দেশের রাজনৈতিক সংস্কারের ভিত্তি গড়ে দেবে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও গণমানুষের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সরকার ও বিরোধী দলের ক্ষমতার ভারসাম্য তৈরি হলে এবং বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সরকারি চাকরি কমিশন স্বাধীন হলে সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।
প্রচারণা কর্মসূচিতে এনসিপির জেলা,মহানগর,জাতীয় ছাত্রশক্তি, শ্রমিক শক্তি সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও আগ্রহে প্রচারণা কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণভোটে জনগণের রায় হ্যাঁ’র পক্ষেই যাবে এবং এর মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সংবাদ প্রকাশঃ ০৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=