জিয়াউর রহমান ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কুমিল্লা -৬ সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণা

সিটিভি নিউজ।। জিয়াউর রহমান ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কুমিল্লা -৬ সংসদীয় আসনের কালিরবাজার ইউনিয়নে ধানের শীষ প্রতিকে ভোটদেয়ার আহবান জানিয়ে প্রচারণা ও গণসংযোগে অনুষ্ঠিত হয়। কুমিল্লায় জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে এবং কালীর বাজার ইউনিয়নে এক নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)–এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে প্রধান ভূমিকা পালন করেন ডা. এম এম হাসান, সাবেক সভাপতি, কুমিল্লা জেলা ড্যাব এবং সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, ZRF। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রফিকুল ইসলাম, সমন্বয়ক, কুমিল্লা-৬, ZRF।
অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—
* ডা. তৌহিদুর রহমান সুমন, যুগ্ম সমন্বয়ক, কুমিল্লা-৬, ZRF; সাবেক সভাপতি, মহানগর ড্যাব কুমিল্লা এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন (BPMA), কুমিল্লা
* ডা. আবু তাহের মুহিত, যুগ্ম সমন্বয়ক, কুমিল্লা-৬, ZRF; সভাপতি, BPMA, কুমিল্লা
* ডা. জাকারিয়া মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক, ড্যাব কুমিল্লা; সদস্য, কুমিল্লা-৬, ZRF
* মো. আবুল হোসেন, সদস্য, ZRF, কুমিল্লা-৬
* মো. তাজুল ইসলাম, আহ্বায়ক, শ্রমিক দল, কুমিল্লা
* মো. শাহ মো. সেলিম, ম্যানেজিং ডিরেক্টর (MD), ইস্টার্ন মেডিকেল কলেজ
* মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক, কালীর বাজার ইউনিয়ন বিএনপি
* মো. আলী হোসেন, সভাপতি, কালীর বাজার ইউনিয়ন বিএনপি
* ডা. আল আমিন, যুগ্ম সমন্বয়ক, ZRF
* ডা. রবিউল ইসলামের পাটোয়ারী, সমন্বয়ক, ZRF
ZRF-এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
ডা. হানিফুর রহমান, ডা. তুহিন, ডা. নাজমুল, ডা. মাসুদ, ডা. আবু সাঈদ, ডা. তোফায়েল, ডা. মাহমুদ, ডা. কাফিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মি. আরিফ, মি. সুমন, মো. মাজহারুল রাকিব, মি. খায়ের, নার্স ফারহাদ, মি. বেলালসহ ZRF-এর আরও অনেক নেতা-কর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শুভানুধ্যায়ীরা।
প্রচারণাকালে নেতৃবৃন্দ চিকিৎসক সমাজ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং গণতন্ত্র, জাতীয় উন্নয়ন ও নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। ৯ ফেব্রুয়ারী দিনব্যাপী গণসংযোগ কর্ম সূচীতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ এমএম হাসান,কুমিল্লা -৬ সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকের প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক রফিকুল ইসলাম, বিএনপির প্রতিষ্ঠাকালিন সময়ে কুমিল্লা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ড. শাহ মোঃ সেলিম, জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি মোঃ তাজুল ইসলামসহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ০৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন