নাঙ্গলকোটে তিন ভূঁইয়ার ঐক্যতায় সরব বিএনপির ভোটের মাঠ

সিটিভি নিউজ।।মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা===============
কুমিল্লার নাঙ্গলকোটে বিবাধমান বিএনপির তিন ভূঁইয়ার ঐক্যবদ্ধতায় সরব হয়ে উঠেছে বিএনপির ভোটের মাঠ। এ ঐক্য অটুট রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হলে কুমিল্লা-১০ আসনটি পুনরুদ্ধার করা সম্বব হবে বলে অনেকে মনে করছেন।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলা বিএনপির তিন নেতা আবদুল গফুর ভূঁইয়া, মোবাশে^র আলম ভূঁইয়া ও নজির আহমেদ ভূঁইয়া তিন ভাগে বিভক্ত হয়ে দীর্ঘদিন থেকে দলীয় কার্যক্রম পরিচালিত করে আসছিলেন। আবার তিন জনই ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলীয় ভাবে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হলে মোবাশে^র আলম ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেয়। এসব নিয়ে মনোনয়ন প্রত্যাশী তিন ভূঁইয়ার মাঝে টানা পড়েন। বিভক্ত হয়ে পড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। অনিশ্চিত হয়ে কুমিল্লা-১০ আসনের বিজয়। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিতে আসলে কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ তিন ভূঁইয়াকে ঐক্যবদ্ধ করে নির্বাচন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এদিকে তিন নেতার ঐক্যতায় সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জমে উঠেছে ভোটের মাঠ। এবিষয়ে উপজেলা বিএনপির নেতা নুরুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘদিন থেকে চলে আসা দলীয় বিরোধে সাধারণ নেতাকর্মীদের অনেক হতাশার মধ্য চলতে হয়েছে। বর্তমানে ঐক্যবদ্ধ নেতৃত্বের কারণে যে কোন কঠিন বিষয়ে সহজে আয়ত্বে আনা সম্বব হবে। এতে বিএনপির এ আসনটি পুনরুদ্ধার করা অনেক সহজ হবে। সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘আমার সঙ্গে জনগণের সম্পর্কটা মুদ্রার এপিঠ-ওপিঠ। সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে পেরেছি। তাই আশা করছি, ঐক্যবদ্ধ বিএনপির ধানের শীষ এখানে বিপুল ভোটে বিজয়ী হবে। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন