দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি============
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন—টমটম চালক সাবের মিয়া (লালু)। তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নাটমোড়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কয়েকজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও টমটম জব্দ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারি নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়বে। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=