মনোহরগঞ্জে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী

সিটিভি নিউজ।। মোহাম্মদ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ======== বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। র্যালীটি ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারোটায় সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার ছাত্র শিবির সভাপতি মীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজুর রহমান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মহি উদ্দিনসহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ । সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=