সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুরাদনগর গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশীমপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
—হাসনাত আবদুল্লাহ
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা)================
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “মুরাদনগরের সাধারণ মানুষ দীর্ঘকাল যাবত সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে পিষ্ট। এই জনপদকে অন্ধকার থেকে আলোতে ফেরাতে হলে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আপনারা যদি একটি নির্ভয় ও শান্তিময় মুরাদনগর চান, তবে দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ইউসুফ সোহেল ভাইকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
বুধবার বিকেলে উপজেলার পীরকাশীমপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে পরিবর্তনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।
সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা-৩ আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদ উল্লাহ।
সভায় প্রধান বক্তার বক্তব্যে ইউসুফ সোহেল বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, বরং আপনাদের সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে মুরাদনগরের প্রতিটি গ্রামকে মাদক ও সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আমি আপনাদের পাশে থাকতে চাই।” তিনি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
সভা শেষে একটি বিশাল মিছিল পীরকাশীমপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ প্রকাশঃ ০৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন