মনোহরগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ: কুমিল্লা (মনোহরগঞ্জ) প্রতিনিধি ঃ কুমিল্লা ০৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কুমিল্লা জেলা দক্ষিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী দিনব্যাপী মনোহরগঞ্জে জনসংযোগ করেছেন। ৪ ফেব্রুয়ারী বুধবার উপজেলার মৈশাতুয়া ও লক্ষনপুর ইউনিয়নে জনসংযোগকালে আশিরপাড় বাজার, বাতাবাড়িয়া, হাটিরপাড়, বশৈয়া তালতলা, খরখরিয়া, মড়হ ও লক্ষনপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন বিজনেস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, এ আসনের নির্বাচন পরিচালক জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওঃ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মহি উদ্দিন, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, সাইফুল সালেহী, কেফায়েত উল্লাহ কাশফি, আবুল কাশেমসহ প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন