বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ==============
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবদু মিয়া এবং মাইজখার মাহবুব উলুম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম মাওলা।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষকদের ওপর নির্ভর না করে অভিভাবকদেরও নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি বিএনপি নেতা সফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক সদস্য কবির আহমেদ, বিজিবির নন-কমিশনড অফিসার মোঃ মহসীন ভূইয়া, অভিভাবক সদস্য মোঃ ফোরকান উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউল হোসেন, সহকারী শিক্ষক সোলেমান সরকার, সহকারী শিক্ষক এমজি আজম, শাহআলম এবং ব্যবসায়ী এ বি এম আক্তার হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল আলী, আইয়ুব সরকার সর্দার, রোশন আলী সর্দারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামের কবরবাসী, প্রয়াত সাবেক শিক্ষক, দাতা সদস্য, প্রতিষ্ঠাতা ও প্রয়াত দুই শিক্ষার্থীর আত্মার মাগফেরাত এবং বর্তমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=