দেবীদ্বারে শিশু পরিবারের ২৬ শিশুর মুখে উষ্ণতার হাসি

দেবীদ্বারে শিশু পরিবারের ২৬ শিশুর গায়ে উঠল ভালোবাসার উষ্ণ জ্যাকেট; ইউএনও’র মানবিক ছোঁয়ায় কাটল শীতের জড়তা
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
পৌষের হাড়কাঁপানো হিমেল হাওয়ায় যখন চারপাশ জবুথবু, ঠিক তখনই দেবীদ্বার সরকারি শিশু পরিবারের ২৬ জন কোমলমতি শিশুর জীবনে নেমে এলো এক পশলা মিষ্টি রোদের উষ্ণতা।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর সমাজ সেবার অর্থায়নে শিশু পরিবারের নিবাসীদের মাঝে শীতের জেকেট, নতুন বছরের শিক্ষার্থীদের স্কুল ও কলেজ ড্রেস, বই তুলে দেয়া হয়েছে।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবীদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুন চন্দ্র দে, দেবীদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান আহাম্মেদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক শফিউল আলম রাজীব, আব্দুল আলীম।

নতুন পোষাক ও শীতবস্ত্র পেয়ে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ববং তাদের চোখেমুখে ফুটে উঠে আনন্তের ঝিলিক।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বার শিশু পরিবারের নিবাসীদের মাঝে শীতের জেকেট বিতরণ করছেন উপজেল নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন