সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ মেজর এম এ জলিল ছিলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নবম সেক্টরের সেক্টর কমান্ডার।
জন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৪২ সালে
বরিশালের উজিরপুরে
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে তাঁর কপালে কোনো খেতাব জোটেনি! তাঁর মতো এমন আরো দুজন বঞ্চিত ছিলেন; মেজর নাজমুল হক ও মেজর আবু ওসমান।
যুদ্ধ শেষে যখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে পাকিস্তানিদের বিপুল অস্ত্রভান্ডার লুট করছিল তখন তিনি বাধা দিয়েছিলেন।
বাধা দিয়েছিলেন বেনাপোল বন্দরেও লুটতরাজের। এসকল কারনে তাঁকে বন্দি হয়ে বিচারের সামনেও দাঁড়াতে হয়েছিলো।
মেজর এম এ জলিল সামরিক বাহিনীতে চাকুরিরত অবস্থায় বিএ পাস করেন৷
১৯৬৫ সালে তিনি কমিশনপ্রাপ্ত হন এবং ১২নং ট্যাঙ্ক ক্যাভালরি রেজিমেন্ট অফিসার হিসেবে তৎকালীন পাকি-ভারত যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন৷
১৯৭০ সালে তিনি মেজর পদে উন্নীত হন৷ ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি নবম সেক্টরের কমান্ডারের দায়িত্ব লাভ করেন৷
অবশেষে স্বাধীনতার ৫৪ বছর পর সরকার তাঁকে স্বাধীনতা পদক ২০২৬ এ ভূষিত করেছে।
১৯ নভেম্বর ১৯৮৯ সালে দেশমাতৃকার সুসন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com