দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের কার্যকরী কমিটি ঘোষণা।। সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক চন্দন দাস

সিটিভি নিউজ।। আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম ফারুক এবং কার্যকরী সভাপতি হয়েছেন প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক চন্দন দাস। গতকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা লজ মিলনায়তনে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ তাপস বকশি।
সহ-সম্পাদক: ডা. লরেন্স তীমু বৈরাগী।
কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ।
সাংগঠনিক সম্পাদক: কমল চন্দ খোকন।
সহ-সাংগঠনিক সম্পাদক: সুমির বড়ুয়া তপু।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: অমৃত লাল দত্ত।
সমাজকল্যাণ সম্পাদক: এনামুল হক জুয়েল।
পাঠাগার সম্পাদক: আইরিন মুক্তা অধিকারী।
সাংস্কৃতিক সম্পাদক: জাহিদুর রহমান মামুন।
ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আনিসুর রহমান অপু।
আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক: দেলোয়ার মজুমদার।
তথ্য ও প্রচার সম্পাদক: আবু সুফিয়ান।
অফিস সম্পাদক: এস এ এম মামুন।
নির্বাহী সদস্য
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, প্রফেসর ড. ফারুক সরকার, প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জিএস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাডভোকেট নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, প্রফেসর অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নূর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আধ্যাত্মিক চর্চা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=