কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার মামলায় দীর্ঘ আট বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. ফারুক (২৬) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ফারুক দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি আপন ছোট ভাই আবদু শুক্কুর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে বিকেল ৪টার দিকে ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফারুক তাঁর ছোট ভাই আবদু শুক্কুরকে (১৯) লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়।
মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলে ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=