সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান============
কুমিল্লার বুড়িচংয়ে পূর্বশত্রুতার জেরে ৩২০ শতকের একটি ফিশারিতে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফিশারির মালিক মাছচাষি মোশাররফ হোসেন ও তাঁর পরিবার।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাকশীমুল গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় অবস্থিত ফিশারিতে গিয়ে জলাশয়ের পানিতে বিভিন্ন প্রজাতির অসংখ্য মরা মাছ ভাসতে দেখেন মোশাররফ হোসেন। এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তিনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ফিশারিতে বিষ প্রয়োগ করে। এর ফলে রাতের মধ্যেই জলাশয়ের মাছ মারা যেতে শুরু করে। সকালে ফিশারিতে গিয়ে পুরো জলাশয়ে মাছ মরে ভেসে থাকতে দেখেন তাঁরা।
মোশাররফ হোসেন ও তাঁর বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। মাছ নিধনের কারণে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে বুড়িচং থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com