সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =================
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) শেষরাত ৩টার দিকে কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলপিলারের পাশে অবস্থিত কারখানা ও মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাশকতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতারা এ অভিযোগ করেছেন। তবে জেলা প্রশাসকের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু অগ্নিকাণ্ডকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন।
তিনি বলেন, এটি আওয়ামী লীগের একটি নাশকতা। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এই এলাকায় ‘ভালো আওয়ামী লীগ’ করতেন, আজ থেকে তাদের আর ভালো থাকা হবে না। এভাবে আগুন সন্ত্রাস করে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে কুতুবপুরে চিরুনি অভিযান চালানো হবে।”
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, গত আড়াই বছর ধরে আমরা কাউকে বিরক্ত করিনি, যারা ভালো আওয়ামী লীগ রয়েছে তাদেরও কিছু বলিনি। তবে এভাবে একের পর এক আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আমরাও বসে থাকব না, এর কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com