তিতাসের কলাকান্দিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ ও উঠান বৈঠক

সিটিভি নিউজ।। হালিম সৈকত,কুমিল্লা।। সংবাদদাতা জানান=============
কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ, কুশল বিনিময় এবং উঠান বৈঠক করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামে আয়োজিত এসব কার্যক্রমে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমি কলাকান্দিবাসী তথা এলাকার মানুষের সেবা করার প্রত্যয়ে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে। এছাড়া কলাকান্দিবাসী দীর্ঘদিন ধরে একটি নিজস্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দাবি জানিয়ে আসছেন; সেই প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষে ইতোমধ্যে জমি নির্ধারণ করে রেখেছি। জনগণ যেন তাদের প্রতিটি প্রাপ্য অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা সঠিকভাবে পায়, সেই লক্ষ্যেই আমি কাজ করে যেতে চাই।”
এর আগে তিনি ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন শাসনের বাড়িতে এক চা চক্রে অংশ নেন এবং পরবর্তীতে দড়িমাছিমপুর আমতলী নামক স্থানে এক উঠান বৈঠকে মিলিত হন।
তিতাস উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোঃ হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন—
তিতাস উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন ভান্ডারী, সাবেক মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, জামাল বেপারী ও বিএনপি নেতা বাবুল মুন্সি প্রমুখ।
মতবিনিময় ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম বেপারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূইয়া, তোফাজ্জল হোসেন সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস সরকার, মনসুর আলী মেম্বার, হাসান মাহমুদ অপু, জামাল হোসেন ভূইয়া, তাইজুদ্দিন আহমেদ খোকন, দড়িমাছিমপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম বাবু, নয়ন আহমেদ, মোস্তফা সরকার, রিপন সরকার, মজিবুর রহমান মেম্বার, কামাল হোসেন মেম্বার, আব্দুল বাতেন, হানিফ মিয়া, রিপন ভূইয়া, মোতালেব মিয়া, মুকবুল হোসেন, ফজলুল হক মাতবর, জুয়েল রানা ও মোঃ হাসুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক উজ্জ্বল হোসেন উজ্জ্বল। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং শোকরানা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দড়িমাছিমপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=