সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি- ============
নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com